Posts

Showing posts from June, 2016

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সাবধান! ভারতে দ্রুত ছড়িয়ে পড়ছে ‘গডলেস’ ম্যালওয়্যার

Image
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সাবধান! ভারতে দ্রুত ছড়িয়ে পড়ছে ‘গডলেস’ ম্যালওয়্যার কলকাতা:  অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সাবধান! আপনার ফোনে হয়ত ঘাপ্টি মেরে বসে আছে ভয়ঙ্কর ম্যালওয়্যার। নাম ‘গডলেস’। জানা গিয়েছে, এই ম্যালওয়্যারটি ভারতে দ্রুত ছড়িয়ে পড়ছে। ম্যালওয়্যার কী ? ম্যালওয়্যার-এর পুরো নাম ম্যালিসিয়াস  সফটওয়্যার। এটি একটি বৃহত্তর সংজ্ঞা। যে কোনও সফটওয়্যার যা ক্ষতিকারক, তাই ম্যালওয়্যার। এর আওতায় যেমন থাকতে পারে কম্পিউটার ভাইরাস। তেমনই থাকতে পারে ওয়ার্ম, ট্রোজান হর্স, রানসমওয়্যার, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, স্কেয়ারওয়্যার এবং অন্যান্য ক্ষতিকারক প্রোগ্রাম। এটি কখনও একজিকিউটেবল কোড ( .exe ), স্ক্রিপ্ট, অ্যাক্টিভ কন্টেন্ট এবং অন্যান্য সফটওয়্যারের আকারে দেখা দিতে পারে। মোবাইল নিরাপত্তা সংক্রান্ত সংস্থা ‘ট্রেন্ড মাইক্রো’ নিজেদের সাম্প্রতিকতম ব্লগে এই ম্যালওয়্যার নিয়ে ব্যবহারকারী এবং ফোন সংস্থাগুলিকে সতর্ক করেছে। ‘গডলেস’ নিয়ে ওই ব্লগে তারা লিখেছে, অ্যান্ড্রয়েড সিস্টেমের নিরাপত্তায় একটি বড় বিপদ সামনে এসেছে। আশঙ্কা, অ্যান্ড্রয়েড ললিপপ ও তার আগের ভার্সান যে ফোনে রয়েছে, মূলত ...